সারাদেশসিলেট বিভাগ

গোয়াইনঘাটে  শীতল রঞ্জনের মৃত্যুতে প্রতিমন্ত্রী ও বিভিন্ন মহলের শোক

 গোয়াইনঘাট থেকে :: গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও নন্দীর গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শীতিল রঞ্জন দের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও নন্দীর গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক তৈরীতে শীতল রঞ্জনদে ব্যাপক কাজ করেছেন। তার মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ একজন পরীক্ষিত নেতার হারালো।

প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি শীতল রঞ্জন দের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের অনুরোধ জানান।

এদিকে গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সোহান দের পিতা ও আওয়ামী লীগ নেতা শীতল রঞ্জন দের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সুবাস দাস, গোলাম কিবরিয়া রাসেল, বিধান চন্দ্র, নন্দীর গাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিসবাহ উদ্দিন, মিজানুর রহমান প্রমূখ।

উল্লেখ্য গত সোমবার বিকাল ৩ টায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা ও নন্দীর গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শীতল রঞ্জন দে পরলোক গমন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button