অপরাধসিলেট বিভাগ

গোয়াইনঘাটে স্কুল ছাত্রীর আত্মহত্যা

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে দিপা রানী দাশ (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার (০৫ জুন) দুপুরে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্বহত্যা করেছে। সে গোয়াইনঘাট উপজেলার নয়াখেল (বামটি) গ্রামের হরি দাশ’র মেয়ে এবং সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।

জানা যায়, নিজ ঘরের প্রবেসের ঘন্টা দুয়েক পর পাশের ঘরের লোকজন তাকে ডাকাডাকি করে তার কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আড়ার সাথে তার ঝুলন্তলাশ দেখতে পান।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাটের থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য (সিওমেক) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিপা দাশ আত্বহত্যায় থানায় একটি অপমৃত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button