সারাদেশসিলেট বিভাগ

গোয়াইনঘাট সাবরেজিষ্ট্রার কর্তৃক মুহুরি লাঞ্চিত, আন্দোলনের হুমকি

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট সাব-রেজিষ্ট্রার কর্তৃক উৎকোচের জের ধরে এক মুহুরী লাঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকাল ৩টায় গোয়াইনঘাট সাব-রেজিষ্ট্রার অফিসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও  জনৈক খরিদদারগণ জানান সোমবার গোয়াইনঘাট সাব-রেজিষ্ট্রার অফিসে একটি দলিল সম্পাদনের জন্য আব্দুল মতিন নামের এক ব্যাক্তি ওই অফিসে আসেন। খরিদা জমি রেজিষ্ট্রারী করার জন্য আসিলে দলিল লেখক বিপুল চৌধুরী দলিল মুসাবিদা করিয়া সকল প্রকার কার্যক্রম সম্পাদন করে সাব-রেজিষ্ট্রারের নিকট বিক্রেতা আব্দুল হালিম চৌধুরী গং দলিল সম্পাদন করিয়া দিলে জনৈক আব্দুল মতিন সরকারী ফিস, ব্যাংক চালান সহ প্রয়োজনীয় ফিস পরিশোধ করিয়া চলিয়া আসার সময় সাব-রেজিষ্ট্রার জ্যোতির্ময় শাহা অফিস সহকারী অমূল্য দাসকে দিয়া আব্দুল মতিনকে ডেকে নিয়া আরো অতিরিক্ত বিশ হাজার টাকা উৎকোচ দাবী করেন। খরিদার আব্দুল মতিন রশিদ প্রাপ্তি সাপেক্ষে টাকা দেওয়ার কথা বলিলে সাব-রেজিষ্ট্রার ও অমূল্য দাস রশিদ দিবেন না মর্মে অপারগতা প্রকাশ করেন। সম্মানের ভয়ে খরিদ দার বিশ হাজার টাকা অফিস সহকারী অমূল্য দাস এর নিকট উৎকোচ দেন। এসময় খরিদ দার এনিয়ে তর্কবিতর্ক করিয়া চলে যান। খরিদ দার চলিয়া গেলে ঐ দলিল সম্পাদনকারী মহরী জসিম উদ্দিনকে সাব-রেজিষ্ট্রার তাহার অফিসে ডেকে নিয়ে জন সম্মুখে লাঞ্চিত করেন।
খবরপেয়ে গোয়াইনঘাটে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ সাব-রেজিষ্ট্রার অফিসে ভিড় জমান। এ ব্যাপারে সাব-রেজিষ্ট্রারের সাথে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি কথা বলেননি। একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেন নি। মুহুরী লাঞ্চিত হওয়ার জের ধরে গোয়াইনঘাটে টান টান উত্তেজনা বিরাজ করছে।
খবর নিয়ে জানা যায় সাব-রেজিষ্ট্রার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য জোর তদবির চালাচ্ছেন। এদিকে লাঞ্চিত ওই মুহুরী চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গোয়াইনঘাট উপজেলার সচেতন মহলের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি করছে। একজন প্রথম শ্রেণী কর্মকর্তা হয়ে সাধারণ মানুষের উপর হাত তুলায় পুরো উপজেলায় ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিন ঘটনাস্থলে উপস্থিত হলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান বর্তমান সাব-রেজিষ্ট্রার দায়িত্ব প্রাপ্তির পর থেকে প্রতিটি দলিল সম্পাদনে ১০ থেকে ২০ হাজার টাকা অতিরিক্ত উৎকোচ আদায় করে যাচ্ছেন। এতে প্রতি মাসে গোয়াইনঘাট এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তিনি উৎকোচ নিয়ে স্বপদে বহাল তবিয়তে রয়েছেন। এলাকার সচেতন মহল ঐ সাব-রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন। অপর দিকে গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিক বৃন্দের সাথে সাব-রেজিষ্ট্রার দেখা না করায় সাংবাদিকদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।

Related Articles

Back to top button