আন্তর্জাতিক

চীনের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলোচনা

 অনলাইন ডেস্ক::করোনাভাইরাস সংক্রমণের পুনরায় ঊর্ধ্বগতি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (৩০ ডিসেম্বর) উচ্চ পর্যায়ের এক বৈঠকে মিলিত হন উভয় পক্ষের কর্মকর্তারা। খবর: আনাদোলু এজেন্সি।

ডব্লিউএইচও’র এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য অনুসন্ধান এবং আরও সহায়তা দেওয়ার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চীনের ন্যাশনাল হেলথ কমিশন এবং ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা ডব্লিউএইচওকে এপিডেমিওলজি, ভ্যাকসিনেশন, ক্লিনিক্যাল কেয়ার, কমিউনিকেশন এবং আরঅ্যান্ডডি-এর ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান কৌশল ও পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

সম্প্রতি দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) নতুন করে কোভিডে দৈনিক শনাক্তের সংখ্যা আর প্রকাশ না করার ঘোষণা দিয়েছে।

গত তিন বছর ধরে দৈনিক শনাক্তের সংখ্যা প্রকাশ করে আসছিল জাতীয় স্বাস্থ্য কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর থেকে আর এই তথ্য প্রকাশ করছে না তারা। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে সংক্রমণের তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

শুক্রবারের বৈঠকে চীনের প্রতি ফের মহামারি সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট এবং রিয়েলটাইম ডেটা নিয়মিতভাবে শেয়ার করারও আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button