অপরাধসিলেট বিভাগ
ছাতকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার


ডেস্ক :: সুনামগঞ্জ জেলার ছাতক থেকে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত নুর আলী (৩৫) ৩ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামী।
জানা যায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন হাছনাবাদ পয়েন্ট থেকে নুর আলীকে গ্রেফতার করে র্যাব-৯। নুর ছাতক থানার জয়নগর গ্রামের বাসিন্দা। সে চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মানুষ হত্যা, ধর্ষণ, নারী নির্যাতনসহ অপরাধের সাথে জড়িত ছিল বলে এলাকাবাসী জানায়।
গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নুর আলী।
তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে



