অপরাধসিলেট বিভাগ

জকিগঞ্জে এলাকাবাসীর হাতে গরুসহ চুর আটক

জকিগঞ্জ প্রতিনিধি :: চুরির গরুসহ জকিগঞ্জে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করেছেন। আটক ব্যক্তি জকিগঞ্জ সদর ইউনিয়নের ভরন সুলতানপুর গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে জালাল (৪০)।

জানাগেছে শনিবার রাতে মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের শিরন মিয়ার গোয়ালঘর থেকে গরু চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে গরুর মালিক শিরন রবিবার সকাল ১০ টার দিকে ভরণ সুলতানপুর গ্রামের জালালের বাড়ীতে এসে চুরি হওয়া গরুটি দেখতে পেয়ে ঘটনাটি এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী গরুসহ চুরকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জকিগঞ্জ থানা পুলিশের হাতে জালালকে হস্তান্তর করেন।

জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসী চুরির গরুসহ জালালকে ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে আমি পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছি

Related Articles

Leave a Reply

Back to top button