অপরাধসিলেট বিভাগ

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩ জন

জগন্নাথপুর প্রতিনিধি ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের চকাছিমপুর গ্রামে। এ নিয়ে আবারো হামলার আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, কয়েক দিন আগে গ্রামে একটি ইসলামী সম্মেলনের সভাপতি নির্ধারন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হকের উদ্যোগে বিষয়টি সামাজিকভাবে নিস্পত্তি হয়।

তবে, ঘটনাটি নিস্পত্তি হলেও এরই জের ধরে গত ২ মার্চ শুক্রবার গ্রামের জুনু মিয়া ও সাবেক মিয়ার লোকজনের হামলায় একই গ্রামের ইয়াওর মিয়া, পারভিন বেগম ও রুপন মিয়াসহ ৩ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ইয়াওর মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উভয় ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সোমবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ইয়াওর মিয়া বলেন, প্রতিপক্ষের লোকজন অন্যায়ভাবে আমাদেরকে মারপিট করেও ক্ষান্ত হয়নি। তারা আবারো প্রাণে মারার হুমকি দিচ্ছে। তাদের হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।

Related Articles

Leave a Reply

Back to top button