রাজনীতিসারাদেশ

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই- শেখ আফিল উদ্দিন এমপি

আবু বকর ছিদ্দিক রনি/ মুকুল হোসেন, বেনাপোল/শার্শা উপজেলা প্রতিনিধি: যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিলউদ্দিন বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের মধ্যে দেশের শতভাগ বাড়ীতে বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে। দেশে শিক্ষা, স্বাস্থ্য,যোগাযোগ,কৃষি, তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের মহাযজ্ঞ চলছে। দেশের নিজস্ব অর্থায়নে এশিয়ার অন্যতম বৃহত্তম পদ্মা সেতুর নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ।পদ্মা সেতু চালু হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সাধিত হবে। এলাকার কোমলমতি ছেলে মেয়েদের লেখাপড়ার উন্নয়নের স্বার্থে প্রত্যেক বাড়ীতে বিদ্যুতের আলো জ্বলবে এই বিদ্যুতের আলোয় আলোকিত করতে হবে আপনার আমার সন্তানদের । তাদের কে বিদ্যুতের আলোর মতউজ্জ্বল করে তুলতে হবে তাদের আগামী জীবন। বিদ্যুতের আলো দিয়ে লেখাপড়া করিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে। সোমবার বিকালে কায়বা ইউনিয়নের রাঘবপুর গ্রামের পশ্চিম পাড়ায় ৮৭ টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাঘবপুর গ্রামে৭নং কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদটিংকুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মাষ্টার আবুল কালামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা পল¬ী বিদ্যুতের ডিজিএম মনোয়ারুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মেম্বর, শহিদুল ইসলাম ময়না মেম্বর, হবিবার রহমান মেম্বর, আলমগীর কবির বদু মেম্বর, নুর মোহাম্মাদ মেম্বর, রফিকুল ইসলাম মেম্বর,আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, আব্দুল্লাহ সরদার,বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহম্মাদ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তুতুল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মাসুদ রানা চঞ্চল, সাধরণ সম্পাদক মিল্টনহাসান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button