

‘‘মায়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা: বিশ্ব বিবেকের নিরবতা। কোথায় আজ মানবতা…? এই মৃত্যু রুখতে যে কোন দেশের এগিয়ে আসা উচিত। কিন্তু কোথায় সেই বিশ্ব মানবতা…? নাকি মুসলিম হয়ে জন্মনো তাদের অপরাধ…?” এই প্রতিবাদ্ধ নিয়ে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্মম ভাবে নির্যাতন করে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে (২৭ নভেম্বর) রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের অনলাইন পোট্রাল ‘সিলেট সংবাদ টুয়েন্টিফোর ডট কম’ (ংুষযবঃংধহমনধফ২৪.পড়স)’র উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানব বন্ধন কর্মসূচিতে সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশস সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাণী সাংবাদিক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও ‘সিলেট সংবাদ টুয়েন্টিফোর ডট কম’র সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক খলিলুর রহমান, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, বাংলাদেশ ফটো জানালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি মামুন হাসান, কোষাধক্ষ্য এইচ এম আরিফ, জাগো হিন্দু বাংলাদেশ সিলেট বিভাগীয় সভাপতি ও বাসক সিলেটের সাংগঠনিক সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, সিলেট ফেন্ডস উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, বাংলাদেশ সানলাইট ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও সিলেট ফেন্ডস উন্নয়ন পরিষদের সাংগঠনক সম্পাদক ফয়েজুল হাসান ফারহান, সাংবাদিক জাহেদ আহমদ, একমার হোসেন, আমির হোসেন সাগর, দুলাল আহমদ।
মানব বন্ধন কর্মসূচিতে একাত্ত্বতা পোষন করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ আসাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওলানা জমির উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবীদ কর্ণেল (অব.) আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির শাহীন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি কর্পোরেশনের ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, মাহবুব চৌধুরী, দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, এডভোকেট চৌধুরী আবুল কালাম আজাদ, এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মঈন উদ্দিন, কৃষক দল সভাপতি আব্দুল মান্নান পুতুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বুরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর শাখার সভাপতি নুর আহমদ কামাল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম ছুরুকী, দিদার লস্কর, নিশচা জেলার সভাপতি শাহ এম লোকমান আলী, কওসর চৌধুরী, আনোয়ার হোসেন, ন্যাশনালিষ্ট অনলাইন এক্টিভিষ্ট্র ফোরাম সভাপতি কামরান হোসেন হেলাল, যুবদল নেতা কল্লেল জ্যোতি বিশ্বাস জয়, লিটন আহমদ, মুজাহিদ ইসলাম জাহাঙ্গীর, আব্দুল হাসিম জাকারিয়া, আসাদুল হক আসাদ, সেবুল আহমদ, সুহেল আহমদ, বুরহান উদ্দিন রাহেল, আলী আহমদ আলম, সুমন চক্রবর্তী, দিলাজ আহমদ, হাসান আহমদ, জাকির আহমদ, শিহাব খান, কামরুল হাসান, হাসান মঈন উদ্দিন মইনুল, মাজেদ খান, মামুন আহমদ সুমেল আহমদ, আব্দুল কাইয়ুম, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি জয়নুল হক, আব্দুল করিম জোনাক, সবুজ আহমদ, তাসসিন মেহদী প্রিন্স, হাজী দিনার, নির্ঝয় রায়, মিনহাজ আহমদ, মাহিদুল ইসলাম শাহীন, নাজিম উদ্দিন হাসান, আবু বক্কর হিরু, সুমন আহমদ, এবি মজুমদার রণি, রুম্মান আহমদ রাজু, সামছুল ইসলাম, নাসিম হোসেন, লায়েছ আহমদ, খোকন আহমদ প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন আমরাও মানুষ আজ নিরব প্রতিবাদের ভাষায় প্রজন্ম চত্বর শহীদ মিনারের সামনে বিবেকের তাড়নায় আমরা একত্রিত হয়েছি অজানা প্রতিবাদের ভাষা নিয়ে। আসুন সকলে মিলে সকল ভেদাবেদ ভুলে গিয়ে ঐক্যবন্ধ হয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করি এবং অন্তরের অন্তরস্থল থেকে মায়ানমারের রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানাই। মানব বন্ধনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জহিরুল হক রাসেল



