সারাদেশসিলেট বিভাগ
জিন্দাবাজারে ডিবি পুলিশ সেজে প্রতারণা, যুবক আটক

জসিম উদ্দিন,জনতার ডাক :সিলেট, রবিবার, ২৬ জুন ২০১৬ :: সিলেটে মিজানুর রহমান (২৩) নামে ডিবি পুলিশ পরিচয়ধারী এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার শুকরিয়া মার্কেটের সামনে থেকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর থানার মিরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
কোতয়ালী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) অর্জুন চক্রবর্তী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মার্কেটে এক ব্যক্তির সঙ্গে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকালে তাকে আটক করা হয়।



