অপরাধআইনসিলেট জেলা

জৈন্তাপুরে ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

 

জৈন্তাপুর প্রতিনিধি-সিলেটের হরিপুর অঞ্চল হতে ৭পিছ ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ২ জুলাই দিবাগত রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের আব্দুল্লাহ’র বাড়ীর পশ্চিম পাশের পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে ৭পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ সুনামগঞ্জ জেলার ছাতক থানার কুচবাড়ী গ্রামের আলম মিয়ার স্ত্রী আমেনা বেগম সুমা(৩৭), কে আটক করা হয়। এ সময় সে তিন মাদক ব্যবসাী জাকারিয়া, কুদ্দুস ও কিবরিয়া তার সাথে রয়েছে বলে স্বীকার করে। ৩ জুলাই আটককৃত আমেনা বেগম সুমা’র বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রেকর্ড করা হয় যাহার নং-০৪, তারিখ: ৩ জুলাই ২০২০।
এ বিষয়ে, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক জানান, থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে আমেনা বেগম সুমাকে আটক করা হয়। মামলা দায়ের পূর্বক গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অন্য সব জড়িত দের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button