জৈন্তাপুরে তথাকথিত মৎস্যজীবী লীগের কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্টিত


নাজমুল ইসলাম, জৈন্তাপুর-
সিলেটের জৈন্তাপুর উপজেলা মৎস্যজীবী লীগ নিয়ে এম.এম.নবী স্বাক্ষরীত একটি ভূয়া কমিটি ঘোষনা করা হয়। যাহা জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ তথা জৈন্তাপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কোন ইউনিয়ন কমিটি কিংবা উপজেলা কমিটির সাথে কোন সম্পর্ক নেই। আমরা তথা কথিত এই কমিটির প্রতিবাদ জানাচ্ছি।
গতকাল ১৭ ফেব্রুয়ারী সোমবার জৈন্তাপুর উপজেলার চাউল বাজারে জৈন্তাপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাসের পরিচালনায় প্রতিবাদ সভা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলা শাখার প্রতিনিধি সদস্য মোঃ নুরুল ইসলাম, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মোঃ ইসমাইল আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি ছেইদ আলী, আজির উদ্দিন, আলম মিয়া, আব্দুল মালিক, দীপ্রেন্দ্র চন্দ্র দাস, শিক্ষা ও মানব সম্পাদক সূর্ষ বিশ্বাস, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক মাহমৃদ হোসেন ও কার্য নির্বাহী সদস্য লাবন্য সরকার লেবই প্রমুখ। এছাড়া প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ছয় ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা।
বক্তরা বলেন একটিচক্র আওয়ামী মৎস্যজীবী লীগের নাম ধরে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্ম করতে এবং আওয়ামীলীগের সুনাম নষ্ট করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এচক্রটি একটি ভূয়া সংগঠন হিসাবে তারা এম.এম.নবী স্বাক্ষরীত একটি কমিটি গঠন করা হয়েছে যাহা আওয়ামীলীগের মূল সংগঠন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ তার সহযোগী সংগঠনের কোন অনুমোদন নেই। এছাড়া যাদের নাম কমিটিতে দিয়েছে আমরা কেউ এবিষয়ে জানি না তাই এর প্রতিবাদ জানাচ্ছি।



