খেলাসিলেট জেলা

জৈন্তাপুরে বন্ধু মহল সমাজ কল্যাণ সংস্থা ২য় টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুরে বন্ধু মহল সমাজ কল্যাণ সংস্থা ৪নং বাংলাবাজারের উদ্যোগে ২য় টি-১০ ত্রিæকেট টুর্ণামেন্ট ২০২১’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ১৪ মার্চ রোববার বিকালে রাংপানি ক্যাপ্টেন রশিদ মাঠে আয়োজিত খেলায় জৈন্তা ত্রিæকেট একাডেমীকে হারিয়ে শিরোপা জিতে ডলফিন স্পোর্টিং ক্লাব ৪নং বাংলাবাজার। বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলামের সভাতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম বাবুর উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার সম্পাদক শহাজাহান কবীর খান, স্থানীয় ব্যবসায়ী দিলদার আহমদ দিদার, ক্রিকেটার ইমরান আহমদ প্রমুখ। খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button