জাতীয়বিদ্যুৎ/জ্বালানিসারাদেশ

জ্বালানি তেলের দাম কমানোর কোন সুযোগ নেই: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,জ্বালানি তেলের দাম আপাতত কমানোর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই আপাতত তেলের দাম কমানোর সুযোগ নেই।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর এলাকার মথুরা গ্রামে স্বর্ণা জাতের নমুনা ধান কাটা পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান, জেলা প্রশাসক মনিরা বেগম, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইজুদ্দিন হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button