দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে মাদক (চোলাই মদ) উদ্ধার

জনতার ডাক :: দক্ষিণ সুরমা থানাধীন ঝালোপাড়া লাল মিয়ার স’মিলের সামনে সুরমা নদীর কিনারস্থ চলাচলের রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া এসআই(নিঃ)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামী রিপন (২৫), পিতা-টিল্যা, সাং-ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট তাহার হাতে থাকা ০১টি সাদা প্লাস্টিকের বস্তা ঘটনাস্থলে ফেলে উপস্থিত লোকজনদের সম্মুখ দিয়ে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামী রিপন (২৫) এর ফেলে যাওয়া ০১টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে ০৫ (পাঁচ) লিটার করে মোট ০৪ (চার) টি পলি প্যাকেটে সর্বমোট-২০ (বিশ) লিটার চোলাই মদ উদ্ধার পূর্বক ০৭/০২/২০২১খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী, পিপিএম জব্দ তালিকা মূলে জব্দ করেন। পলাতক আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৪, তারিখ-০৭/০২/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ) রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।দ



