অপরাধআইনসিলেট জেলা

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে মাদক সহ ব্যবসায়ী ০২ জন আসামী গ্রেফতার

জনতার ডাক :: দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলষ্টেশন রোডের ভার্থখলা সাকিনের রবিদাস বাড়ীর কানাই রবিদাসের বাড়ীতে অবৈধ চোলাই মদ বিক্রয় করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামী ১। মিনা রাণী দাস (৩৬) পিতা-মৃত রঘুনাথ, মাতা-মৃত আবুলি দাস, স্বামী-কানাই রবিদাস, ২। সোনাই রবিদাস (৩৫) পিতা-মৃত বিদেশী রবিদাস, মাতা-মৃত লক্ষী রবিদাস, উভয় সাং-পুরাতন রেলষ্টেশন রোড, রবিদাস বাড়ী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদ্বয়কে আটক করেন। আসামীদ্বয়ের দখলে থাকা সর্বমোট-৬৯ লিটার চোলাই মদ উদ্ধার পূর্বক ২৬/০২/২০২১খ্রিঃ তারিখ ২৩.৩০ ঘটিকায় এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী, পিপিএম সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৯, তারিখ-২৭/০২/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button