দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জনতার ডাক :: দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলাস্থ জংলী শাহ জামে মসজিদ এর সামনে কাজীর বাজার ব্রীজ গামী পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/মো: হাবিবুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আসামী ১। সুবোধ কুমার চন্দ (৪৬) পিতা-মৃত রশিক কুমার চন্দ, মাতা-মৃত প্রভাষিণী চন্দ, সাং- বাসা নং-১০৪, পায়রা, দরগা মহল্লা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ২। শ্রী অপু নন্দী (২৭) পিতা-শ্রী স্বপন নন্দী, সাং-বাসা নং-৩৩, শাখারি বাজার, থানা-কোতয়ালী, জেলা-ঢাকা, বর্তমানে-মিরাবাজার, উদ্দীপন লিয়া টাওয়ার, থানা-কোতয়ালী, জেলা-সিলেট, ব্যবসায়ীক ঠিকানা- গোয়ালাবাজার, সুয়েব এন্ড সামিয়া টেলিকম, থানা-ওসমানীনগর, জেলা-সিলেটদ্বয়কে আটক করেন। আসামীদ্বয়ের দখল হইতে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০৭/০৫/২০২১খ্রিঃ তারিখ ০২:০৫ ঘটিকার সময় এসআই(নি:)/মো: রোকনুজ্জামান চৌধুরী, পিপিএম সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৬, তারিখ-০৭/০৪/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।



