অপরাধআইনসিলেট বিভাগ

দিরাইয়ে শিশু তুহিন হত্যা: দুই চাচা খালাস, বাবা-চাচার ফাঁসি

আদালত প্রতিবেদক: সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন মিয়াকে বীভৎসভাবে খুনের চাঞ্চল্যকর ঘটনায় তার বাবা ও চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার দুই চাচাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সোমবার সকালে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় ঘোষণা করেন।

রায়ে তুহিনের বাবা আবদুল বাছির (৪০) ও চাচা নাসির উদ্দিনকে (৩৫) মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার দুই চাচাকে খালাস দেয়া হয়। তারা হলেন- আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০)।

এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) শিশু তুহিন হত্যা মামলায় তার চাচাতো ভাই কিশোর শাহরিয়ারকে আট বছরের আটকাদেশ দেন সুনামগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন। এই আট বছর তাকে কিশোর সংশোধনাগারে রাখা হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম বলেন, আদালত তুহিনের বাবা ও এক চাচাকে ফাঁসির আদেশ দিয়েছেন। দুই চাচাকে বেকসুর খালাস দিয়েছেন। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান তিনি।

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ২০১৯ সালের ১৩ অক্টোবর রাতে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের আব্দুল বাছিরের ছেলে তুহিনকে তার বাবা-চাচা ও ভাইয়েরা মিলে নিমর্মভাবে হত্যা করেন। পরে তুহিনের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়।
এ ঘটনায় তুহিনের মা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা নাছির উদ্দিন, জমসেদ, মোছাব্বির ও চাচাতো ভাই শাহরিয়ার বিরুদ্ধে আদালতে ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Back to top button