সারাদেশ
নগরীর কোতোয়ালী মোড়ে কাভার্ড ভ্যান চাপায় এক তরুণী নিহত

জনতার ডাকঃ চট্টগ্রামে নগরীর কোতোয়ালী মোড়ে কাভার্ড ভ্যান চাপায় এক তরুণী নিহত হয়েছেন।
বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ এ তথ্য জানান।
তিনি বলেন, নিহত তরুণীর নাম মিতু বড়ুয়া। তিনি সিটি কলেজের প্রথমবর্ষের ছাত্রী ।
মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



