রাজনীতিসারাদেশ

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সাবেকরাই

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ;; নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে কোন পরিবর্তন আসেনি। আব্দুল হাইকে সভাপতি ও আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নবগঠিত কমিটির নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কমিটিকে ঘিরে পদ বাণিজ্যের কথা যেনো না শুনি। ডেকে ডেকে পকেটের লোক বসাবেন তাও চলবে না। এবার তদন্ত করে খোঁজ-খবর নেবো। পয়সা খেয়ে কমিটি করা লোকদের আমাদের প্রয়োজন নেই।

এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর এই সম্মেলনের তারিখ নির্ধারিত ছিল।

জেলা আওয়ামী লীগের সম্মেলনে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, সম্মেলনের দিন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এ কারণে সম্মেলন বাতিল হলো।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button