নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করায় সিলেট মুক্তিযোদ্ধা সংসদ‘র আনন্দ মিছিল


জনতার ডাক:
একাত্তরের মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর (৭৩) মৃত্যুদণ্ড কার্যকর হওয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা কমান্ড কাউন্সিল‘র নগরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল বোধবার বেলা ২টায় সময় জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ,‘র কার্যলয় থেকে মিছিলটি শুরু কওে সিলেট নগরীর বন্দরবাজার পয়েন্টে গোরে জিন্দাবাজার গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক কমান্ডার সিলেট জেলা আকবর আলী, ডেপুটি কমান্ডার সিলেট জেলা অধ্যাপক সিরাজুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আতিক আহমদ, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, সদর কমান্ডার সওয়া আলী,সুশিদ আলী, মকবুল আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর সিলেট জেলা মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর সিলেট জেলা সাধারণ সম্পাদক জহরুল হোসেন,সহ সভাপতি সারওয়ার আহমদ চৌধুরী, সহ সভাপতি ইকবাল বাহার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর সিলেট জেলা শাহীন আহমদ চৌধুরী নয়ন প্রমুখ।



