শিক্ষাসারাদেশসিলেট বিভাগস্পেশাল

ন্যাশনাল সার্ভিসে গোয়াইনঘাটে ১২৯৫ জনের চাকরি, সংগ্রহে:

মোঃ জসিম উদ্দিন,জনতার ডাক :222প্রধানমন্ত্রীর ন্যাশনাল সার্ভিস কর্মসূচির (৪র্থ পর্ব) অধীনে সিলেটের গোয়াইনঘাটের ১ হাজার ২৯৫ জন যুবক-যুবতীকে অন্তর্ভূক্ত করা হয়েছে। অস্থায়ী হলেও এ কর্মসংস্থানের ফলে উপজেলায় যুবসমাজে প্রাণচঞ্চলতা বিরাজ করছে।
ঘরে ঘরে চাকরি প্রদান ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের অস্থায়ী কর্মসংস্থান হিসেবে অগ্রাধিকার প্রাপ্ত ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (৪র্থ পর্ব) অধীনে গোয়াইনঘাট উপজেলাকে অন্তর্ভূক্ত করা হয়। কর্মসূচিতে অন্তর্ভূক্ত হওয়ার জন্য উপজেলার ২০৯১ জন আবেদন করেছেন। এরই মধ্যে নীতিমালা অনুযায়ী যাচাইপূর্বক ১২৯৫ জন বেকার যুবক/যুব মহিলাকে মনোনীত করা হয়। ৫৬৪ জন যুবক ও ৭৩১ জন মহিলা যাদেরকে তিন মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরে নিয়োগ প্রদান করা হবে।
চলতি বছরের ও মার্চ থেকে ১ম ব্যাচের তিন মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। তা শেষ হবে ৩১ মে। পহেলা জুন থেকে ২য় ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে। নিয়োগকৃত প্রত্যেক যুবক ও যুব মহিলাকে মাসিক ৬ হাজার টাকা কর্মভাতা প্রদান করা হবে এবং ওই টাকা থেকে ২ হাজার টাকা তাদের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে সঞ্চয় হিসেবে জমা রাখা হবে -যা দুই বছর অস্থায়ী কর্মসংস্থান শেষে লভ্যাংশসহ এককালীন ফেরৎ প্রদান করা হবে।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অধীনে গোয়াইনঘাট উপজেলায় শিক্ষিত, বেকার যুবদের অস্থায়ী কর্মসংস্থানে সংযুক্তির ফলে আইনশৃঙ্খলা ও অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর ন্যাশনাল সার্ভিস কর্মসূচির (৪র্থ পর্ব) অধীনে বেকার যুবক-যুবতীদের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করায় গোয়াইনঘাট উপজেলায় যুব সমাজে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে।
তবে দ্রব্যমূল্যের কথা বিবেচনা করে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অন্তর্ভূক্ত যুবদের কর্মভাতা দ্বিগুণ করে ১২ হাজার টাকায় উন্নীত করার অনুরোধ জানান সচেতন মহল।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নে ১২৬ জন, পশ্চিম জাফলং ইউনিয়নে ২৯৫ জন, পূর্ব জাফলং ইউনিয়নে ১৭৪ জন, লেঙ্গুড়া ইউনিয়নে ৯৩ জন, আলীরগাঁও ইউনিয়নে ২৩২ জন, ফতেপুর ইউনিয়নে ১০৬ জন, নন্দিরগাঁও ইউনিয়নে ৮১ জন, তোয়াকুল ইউনিয়নে ৮৫ জন এবং ডৌবাড়ী ইউনিয়নে ১০৩ জন যুবক ও যুব মহিলা অন্তর্ভূক্ত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির’র নেতৃত্বে উপজেলায় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের মধ্যে সর্বোচ্চ জনবল নিয়ে অফিসটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির জানান, ন্যাশনাল সার্ভিসের আওতায় গোয়াইনঘাট উপজেলার স্থায়ী বাসিন্দা, এইচএসসি পাশ থেকে শুরু করে মাস্টার্স পাশ পর্যন্ত শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়। যাচাই-বাছাই পূর্বক এ কর্মসূচির আওতায় ১২৯৫ জনকে অন্তর্ভূক্তি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রকল্পটি যথাযথ বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।
স্থানীয় সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনী ওয়াদা পালনে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় পিছিয়েপড়া গোয়াইনঘাট উপজেলার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষিত বেকারদের ন্যাশনাল সার্ভিসের আওতায় এনে যেমনই নির্বাচনী ওয়াদা পালন করা হয়েছে; তেমনই দরিদ্র পরিবারে নিয়ে এসেছে নতুন স্বপ্ন

Related Articles

Leave a Reply

Back to top button