সারাদেশ

পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা 

জনতারডাকঃ  করোনাভাইরাসের কারণে আটকে থাকা  সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা  পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আগামী নভেম্বরের মধ্যে নেয়ার চিন্তা-ভাবনা করছে সরকার। বুধবার  এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে যাদের আবেদন করা আছে, তারা যখনই পরীক্ষা হবে তখনই তারা তা দিতে পারবে। অবস্থা যদি আগেই ভালো হয়ে যায়, তবে তো সেপ্টেম্বর বা অক্টোবরেই অন্যান্য পরীক্ষাগুলো নেয়া যাবে।

প্রতিমন্ত্রী বলেন, বিসিএসের লিখিত পরীক্ষাটা সাধারণত অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হয়ে থাকে। আমরা আশা করি, অবস্থার পরিবর্তন হলে বিসিএস পরীক্ষা নভেম্বরের মধ্যেই নিতে পারব। তবে সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button