অপরাধসারাদেশ

পাচারকালে স্ত্রী-ছেলে উদ্ধার, স্বামী আটক

আটক নিখিল

মাদারীপুর: পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় মাদারীপুরের কালকিনি উপজেলার ভ‍ুরঘাটা থেকে এক গৃহবধূ ও তার ছেলেকে উদ্ধার করেছে মাদারীপুর র্যাব-৮। এসময় নিখিল (৩৫) নামে ওই গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।শুক্রবার (১১মে) সকালে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এতথ্য জানায় র‍্যাব।র‍্যাব-৮ জানায়, ৮ বছর আগে বরিশালের গৌরনদী এলাকার নীলকান্তি বেপারীর ছেলে নিখিল বেপারী কালকিনির কর্ণপাড়া এলাকার ওই মেয়েকে বিয়ে করেন। এক বছর আগে ভারতে বসবাস করার কথা বলে স্ত্রীকে নিয়ে কৌশলে বিহারের এক পতিতালয়ে ৮০ হাজার রুপিতে বিক্রি করেন নিখিল। এসময় তিনি উজ্জ্বল নামে স্থানীয় এক দালালের সহযোগিতা নেন। পরে সেখানে ওই গৃহবধূকে বাধ্য করে বিভিন্ন অশ্লীল ভিডিও ও ছবি ধারণ করে রাখেন নিখিল।

ছয় মাস পরে কৌশলে ওই গৃহবধূ পালিয়ে দেশে চলে আসেন।
এরপর একাধিকবার তার স্বামী তাকে বিভিন্ন প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে শুক্রবার সকালে বেনাপোল নিয়ে যাওয়ার সময় কালকিনির ভুরঘাটা এলাকায় একটি পরিবহন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের উদ্ধার করে র‍্যাব। এবং পাচারের অভিযোগে আটক করে নিখিলকে। এ ব্যাপারে কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারীপুর র‍্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক নারী পাচারকারীকে আটক এবং পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া মা ও শিশুকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নিখিল অপরাধ স্বীকার করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button