আইনসারাদেশ

পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২, সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিনিধি, : নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২, সংঘর্ষে আহত ২০
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) ভোরে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তারদের মুক্তির দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ওই এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারস্যাল ও রাবার বুলেট ছুড়েছে। সংঘর্ষের এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুন) সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী-চাষাড়া সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৩ জুন) ভোরে রাতে ৩২ জনকে গ্রেপ্তারের পর সকাল ১০টায় ওই কলোনির বাসিন্দারা আদমজী-চাষাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করে। এ সময় রাস্তা থেকে সরিয়ে নিতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জসহ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধা ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, সকালে লোকজন সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছোঁড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড টিয়ারশেল ও শতাধিক রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় তিনিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button