অপরাধসারাদেশ

পুলিশের ওপর বোমা হামলায় ২ নব্য জেএমবি আটক

  • নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশকে উদ্দেশ্য করে বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে। গত বছর রাজধানীর গুলিস্তান, মালিবাগ, সাইন্সল্যাব, পল্টন ও খামারবাড়িতে পুলিশের ওপর এসব হামলা চালানো হয়।

রবিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আটকদের নাম-পরিচয় জানানো হয়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক ক্ষুদে বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button