প্রভার প্রাক্তন স্বামী পাভেল


পাঁচ বছর আগে পাভেল ইসলামকে ছেড়ে গিয়েছিলেন দেশীয় টেলিভিশনের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পাভেলের বর্তমান স্ত্রী হাসিন। বাস্তবে নয়, ‘রাত এখনও বাকি’ নাটকে এমনই চরিত্রে পর্দায় হাজির হবেন তারা।
নাটকের গল্পে দেখা যাবে, ফরহাদের (পাভেল) স্ত্রী সুতপার (হাসিন) জন্য একটি রেস্তোরাঁয় অপেক্ষা করছেন তার প্রাক্তন স্ত্রী জেরিন (প্রভা)। প্রায় পাঁচ বছর আগে ফরহাদকে ছেড়ে যান তিনি। জেরিন এখন এক রাতের জন্য হলেও ফরহাদকে নিজের মতো করে চায়। ফরহাদ ও সুতপা যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে জেরিন আত্মহত্যা করে তাদেরকে ফাঁসিয়ে দিবে বলে হুমকি দেয়।
সুস্ময় সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। এটাই পরিচালকের প্রথম কাজ। গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁ, প্রিয়াংকা শুটিং হাউজ ও হাতিরঝিলে নাটকটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। – 



