বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দর্শক ঢল নামছে সিলেট স্টেডিয়ামে

প্রতিবেদক, দর্শক ঢল নামছে সিলেট স্টেডিয়ামে: বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গ্রæপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে বাংলাদেশ; প্রতিপক্ষ ফিলিপাইন। বঙ্গবন্ধু কাপের এবারের আসরে সিলেটে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ।
সিলেটের ফুটবলপ্রেমীদের মধ্যেও তাই এই ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ। সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচ শুরু হবে। কিন্তু তার অনেক আগে থেকেই, বিকাল সাড়ে ৪টা থেকেই সিলেট জেলা স্টেডিয়ামে আসতে শুরু করেছেন দর্শক।
বিকাল ৫টায় এই প্রতিবেদন লেখা সময় পর্যন্ত স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক উপস্থিতি বাড়তে শুরু করেছে। স্টেডিয়ামের বাইরে হাজারো দর্শক গ্যালারিত প্রবেশের অপেক্ষায় রয়েছেন। স্টেডিয়ামের তিনটি টিকেট কাউন্টারে টিকেট কিনতে প্রচণ্ড ভিড় প্রত্যক্ষ করা গেছে।
এর আগে, বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ-লাওস লড়াইয়েও স্টেডিয়ামে প্রায় ২৫ হাজার দর্শকস্রোত ছিল।
আজ বাংলাদেশ-ফিলিপাইন ম্যাচে যারা বিজয়ী হবে, ‘বি’ গ্রুপের সেরা হবে তারা। অবশ্য এ উভয় দলই ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে।



