সারাদেশসিলেট জেলা

বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে মন্ত্রী ইমরান আহমদ এর শোক প্রকাশ

 

জনতারডাকঃ   সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র,সিলেটের কৃতি সন্তান বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

আজ এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন ঘনিষ্ঠ স্বজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত;।একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন।সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

ইমরান আহমদ এমপি বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের
মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর সিলেট বাসী হারালো তার প্রিয় সন্তানকে। রাজনীতিবিদ হিসেবে; জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর যে অবদান জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য,স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button