বর্তমান সভাপতি শামীম কে সমর্থন দিয়ে সরে দাড়ান আফছর,প্রার্থী সাধারণ সম্পাদক পদে


আসন্ন সিলেট জেলা যুবলীগের সম্মেলন কে সামনে রেখে গত কয়েক দিন থেকে প্রার্থীদের পদচালনা মুখর ছিল সিলেটের রাজনীতির অঙ্গন,
কে হবেন সিলেট জেলা যুবলীগ এর সভাপতি ও সাধারন সম্পাদক?
গত ৩০ শে জুন শেষ হল সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভা, এই সভাকে ঘিরে প্রার্থী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়,
রাজপথে ব্যাপক শোডাউন করেন জেলা যুবলীগ এর বর্তমান সভাপতি শামীম আহমদ, জেলা যুবলীগ নেতা এডভোকেট আফছর উদ্দিন ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলমের সমর্থকরা,
প্রথমে আলোচনায় ছিলেন সভাপতি হিসেবে এডভোকেট আফছর উদ্দিন, কিন্তু গতকাল এডভোকেট আফছর উদ্দিন আমাদের প্রতিনিধির সাথে আলাপ কালে জানান যে, রাজনীতি হচ্ছে পরিবারের বাহিরে আরেকটি বড় পরিবার, এই পরিবারে একে অন্য কে শ্রদ্ধা ও সম্মান দিয়ে চলে রাজনীতি করলে সুন্দর ও সফল রাজনীতি পাবে তৃনমূল কর্মীরা,
আমি দেখেছি যেহেতু বর্তমান সভাপতি আমার অত্যান্ত শ্রদ্ধাভাজন ও সম্মানিত ব্যাক্তি, তৃনমূল কর্মীরা ও উনাকে পছন্দ করে তাই এই ত্যাগি ও পরিশ্রমী যুবনেতার সাথে কাজ করলে তৃনমূল কর্মীরা উপকৃত হবে এবং যুবলীগ আর-ও ব্যাগবান হবে সে জন্য আমি এই প্রিয় ভাই কে সম্মান জানিয়ে সভাপতির পদে উনাকে সমর্থন দিয়ে, সিলেট জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলাম,
যেহেতু তৃনমূল কর্মীরা আমাকে বলেছেন শামীম আহমদ ভাই সভাপতি ও আপনি সাধারণ সম্পাদক হলে আমরা আমাদের সেই যৌবনের যুবলীগ ফিরে পাব, তাই সেই তৃনমূল নেতা কর্মীদের এই মহত পরামর্শ আমাকে অনুপ্রাণিত করে তাদের এই পরামর্শ কে সম্মান জানিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলাম,
আমি আশা রাখি রাজনীতিতে প্রতিযোগিতা করা ভালো কিন্তু প্রতি হিংসায় রুপনেয় সেই দিকে না গিয়ে আরও জারা প্রার্থী হবেন আপনারও সহযোগিতা করে একটি শক্তিশালী সিলেট জেলা যুবলীগে কমিটি তৃনমূল কে উপহার দিতে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসবেন।
খুজ নিয়ে জানাযায় এ পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন,
অন্যান্য প্রার্থীদের নাম শুনা গেলেও আনুষ্ঠানিক ভাবে কোন পদে প্রার্থী হবেন তা এখন ও জানা যায় নি।



