সারাদেশসিলেট বিভাগ

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় শাখার মতবিনিময় সভা

 

সিলেট ::  বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয় জননী কুটির চেয়ারম্যান বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদ লালইর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আমিন উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন মানবাধিকার ফাউন্ডেশন সিলেট সদরের সভাপতি রেজাউল করিম সরকার, ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি জাহাঙ্গির হোসেন তালুকদার, কোম্পানীগঞ্জের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বিভাগীয় কমিটির সদস্য বজলুর রশিদ, আখলিছুর রহমান সাগর, কানাইঘাট উপজেলার সাধারণ সম্পাদক জামিল আহমদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে ফরিদ আহমদ বলেন, তিন বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা পর্যন্ত এখন ধর্ষিত হচ্ছে। এরকম প্রতিটি ধর্ষণের ঘটনার পরই বলে থাকে, নারীদের পোশাকের কারণেই তারা ধর্ষিত হচ্ছে। তাদের ঘরের মধ্যে বন্দি থাকতে বলছে। কোনভাবেই তাদের এ সমস্ত বক্তব্য সমর্থনযোগ্য নয়। ধর্ষণের ঘটনা যখন ঘটলে রাষ্ট্রের উচিত জড়িতদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা।’

তিনি বলেন, ধর্ষণের মতো একটা নিকৃষ্ট কাজও এখন সচরাচর ঘটে যাচ্ছে। দেশে প্রতিনিয়ত ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। আর এর নানা রকম কারণ রয়েছে। ধর্ষকের পিছনে একটা শক্তি আছে আর এটা জেনেই ধর্ষক ধর্ষণ করছে। যে ধর্ষিত হচ্ছে সে হয়তো পুলিশের কাছে যাবে না কিংবা গেলেও বিচার পাবে না। বিচারহীনতার সংস্কৃতি কারণেই একজন ধর্ষক ধর্ষণ করার সাহস বারবার পাচ্ছে। আর এই ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেয়া হচ্ছে।’ তিনি সবাইকে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।

 

Related Articles

Leave a Reply

Back to top button