অপরাধসিলেট বিভাগ

বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে ইউ/পি সদস্য গ্রেফতার

জনতার ডাক ডেস্কঃ

বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে ইং ২১/০৯/২০১৯ খ্রিঃ রাত ০২.৩০ ঘটিকা সময় মোগলাবাজার থানা পুলিশের সাড়াশি অভিযানে মোগলাবাজার থানাধীন জালালপুর এলাকা হইতে ০৭নং জালালপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ড সদস্য ধর্ষক আনোয়ার আলী (৫০), পিতা-মৃত আফতাব আলী, সাং-উত্তর করিমপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। আসামী গত ২০/০৯/১৯খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময় ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করিয়াছে মর্মে ভিকটিমের মা বাদী হয়ে মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে উক্ত অভিযোগের ভিত্তিতে মোগলাবাজার থানায় একটি ধর্ষণ মামলা রুজু করতঃ আসামীকে ২১/০৯/২০১৯ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button