সারাদেশ

বাগআঁচড়ায় ১৫ই আগষ্টের জাতীয় শোক দিবস অনুষ্ঠানে এমপি আফিল উদ্দীন

আব্দুল জলিল, নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের শার্শা উপজেলা বাগআঁচড়া সাতমাইল বালিকা মহিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত।

বুধবার (৩০আগষ্ট) বিকাল ৫ ঘটিকার সময়
বাগআঁচড়া সাতমাইল বালিকা মহিলা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আযাদের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুলের সার্বিক সহযোগিতায় সাবেক ছাত্রলীগ নেতা আলি আহম্মাদ শান্তির সঞ্চালনায়
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষীকি ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির ৮৫/১যশোর শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন বলেন, ৭৫ সালের ১৫ই আগষ্ট বাঙালী জাতির ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয়েছিল, সেই কালো রাতে ঘাতকচক্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার স্ব-পরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মহান নেতা ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। তাহারি সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী প্রধামন্ত্রী শেখ হাসিনা আজকে স্মার্ট ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের একামাত্র রোল মডেলের অন্যতম বাতিঘর অন্যতম আলো।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শার্শা উপজেলার চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু ও আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button