সারাদেশ

বাগআঁচড়া সাতমাইল হাজীপাড়া জামে মসজিদের উদ্বোধন

আজিজুল ইসলাম, বেনাপোল (যশোর)প্রতিনিধি।।
যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল হাজীপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।৬ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের আগে বাগআঁচড়া সাতমাইল হাজীপাড়া জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।এসময় আরো বক্তব্য রাখেন মাওলানা আজীজুর রহমান,মাওলানা নজরুল ইসলাম হেলালী,মাওলানা হাফিজুর রহমান,মাওলানা মুনছুর আলী আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম,হাফেজ মাওলানা হাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহাজান কবির বিশ্বাস, ইদ্রিস আলী বিশ্বাস,আব্দুল কাদের গাজী,বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন,বিশিষ্ঠ ব্যবসায়ী বজলুর রহমান,ডাঃ কওছার আলী সহ এলাকার মুসল্লি বৃন্দ।উদ্বোধন হওয়া জামে মসজিদের প্রথম জুম্মার নামাজের ইমামতি করেন মাওলানা আজীজুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button