জাতীয়রাজনীতিসারাদেশসিলেট বিভাগস্বাস্থ্য

বিভিন্ন স্থানে নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জনতার ডাক: মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর জন্য বুধবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও অনুসারীরা এতে অংশ নেন। জোহরের নামাজের পর এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এতে অংশগ্রহণকারীদের বেশির ভাগ লোকজন বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়ে মসজিদের উত্তর গেট দিয়ে বের হয়ে যান। এ সময় তারা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’ সেøাগানও দিতে থাকেন।
এদিকে, মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। নিজামীর লাশ দাফনের পর চট্টগ্রাম ও রাজশাহীতে শিবিরের সঙ্গে পুলিশের সংঘষের্র ঘটনা ঘটছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদগুলো তুলে ধরা হলো-
চট্টগ্রাম : নিজামীর গায়েবানা জানাজা পড়তে গিয়ে চট্টগ্রামে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম কলেজের পশ্চিম ফটক এলাকায় এ সংঘর্ষ হয়। পরে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জামায়াতের চট্টগ্রাম মহানগরের আমির আ ন ম শামসুল ইসলামের ইমামতিতে দ্বিতীয় দফা গায়েবানা জানাজা পড়েন দলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে তারা চলে যান।
রাজশাহী : নিজামীর গায়েবানা জানাজার চেষ্টার সময় রাজশাহীতে শিবির সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক এবং ৮/১০টি মোটরসাইকেল জব্দ করে। বুধবার দুপুর ২টার দিকে শিবিরকর্মীরা নগরীর হেতেমখাঁ এলাকার স্থানীয় গোরস্থানে নিজামীর গায়েবানা জানাযা আয়োজনের চেষ্টার সময় এসংঘর্ষ হয়।
সিলেট : সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা অনষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানাজায় অংশ নেয়।
লক্ষ্মীপুর : জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে মাওলানা মতিউর রহমান নিজামী এর গায়েবানা জানাজা গতকাল সকাল ৮টায় সোনাইমুড়ী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহমদ।
চাটখিল : চাটখিল কামিল মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ।
ফেনী : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শাখার উদ্যোগে বুধবার সকাল ৭টার দিকে নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
যশোর : বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর শহর শাখার উদ্যোগে মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত।
সুনামগঞ্জ : বুধবার দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর কলোনী মাঠে নিজামীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান।

সুত্র:আমাদের সময়.কম12

Related Articles

Leave a Reply

Back to top button