আন্তর্জাতিকসারাদেশসিলেট বিভাগ

বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেয়র আরিফুল হক চৌধুরী  

নিজস্ব প্রতিবেদকঃ  

অল্পের জন্যে ভয়াবহ বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মালয়েশিয়ান এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন মেয়র।

রানওয়ে ঘুরে উড্ডয়নের পূর্বমূহুর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বার বার উড্ডয়নের চেষ্ঠা করেও পাইলট ব্যর্থ হন। এসময় বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়।

প্রায় দু’ঘন্টা এয়ারলাইন্সের প্রকৌশলী টিম উড়োজাহাজটি মেরামতের চেষ্ঠা করেন। এসময় উড়োজাহাজের ভেতরে যাত্রীরা আতংকে সময় কাটান।

সবশেষ ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ। আজ বিকেলে অন্য একটি ফ্লাইটে মেয়রসহ অন্যান্য যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।

এ ব্যাপারে মেয়রের সাথে যোগাযোগ করা হলে  তিনি  জানান, এখন তিনি ও তার সফরসঙ্গীরা সবাই সুস্থ, স্বাভাবিক আছেন।

সূত্রঃ সাংবাদিক ইকবাল মাহমুদ এর ফেইসবুক হতে সংগৃহিত

Related Articles

Leave a Reply

Back to top button