বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার বাড়ীতে বিএনপির সন্ত্রাসী হামলা-ভাঙচুর
বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার বাড়ীতে বিএনপির সন্ত্রাসী হামলা-ভাঙচুর


বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার মুফতির গাওয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে স্থানীয় বিএনপি নেতা ফয়জুল আসকন্দর রফই তানবির এর নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী মিলে মুফতির গাওর সাবেক আওয়ামী লীগ নেতা আফরুজ আলীর বাড়িতে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর (বিগত ৫ আগষ্ট ২০২৪) থেকে আফরোজ আলী কে বিভিন্ন ধরনের হত্যার হুমকি ও ২০ লক্ষ টাকা চাঁদার দাবি করে আসছিলো স্থানীয় বিএনপির সন্ত্রাসী ফয়জুল গংরা।
সরকার পতনের প্রায় ৫ বছর আগ থেকে এই আওয়ামী লীগ নেতা আফরোজ আলী ও ফয়জুল গংদের মধ্যে শত্রুতা তৈরি হয়। নেপথ্যে ছিলো রাজনৈতিক প্রভাব বিস্তার ও জোরপূর্বক প্রেম ঘটিত কারণ।
জানা যায়, আফরোজ আলীর বড় মেয়ে তানজিনা বেগম ২০২০ সনের জানুয়ারি মাসের দিকে কলেজে যাওয়ার সময় স্থানীয় বিএনপি নেতা ফয়জুলের ছেলে ছাত্রদলকর্মী তানভির কু-প্রস্তাব/প্রেম ভালোবাসার প্রস্তাব দেয়। এতে মেয়ে টি রাজি না হলে ওই দিনই কলেজ থেকে ফেরার পথে তানভির তার ২ বন্ধু কে সাথে নিয়ে রাস্তায় আটকিয়ে গায়ে হাত দেওয়ার (ইভটিজিং করার) চেষ্টা করে। এই অবস্থায় আফরোজ আলীর মেয়ে তানজিনা বেগম চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন চলে আসে এবং তানভিরসহ তার বন্ধুরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ দ্রুত
না আসায় প্রত্যক্ষ ব্যক্তি বর্গ বিচার সালিশ ডেকে এই সমস্যা সমাধান করেন এবং বখাটে তানভির ক্ষমা চায়। কিছুদিন পর সে বিয়ের প্রস্তাব পাটায় আফরোজ আলীর কাছে কিন্তু কন্যার পিতা এবং তার মেয়ে প্রস্তাবে রাজি হননি। তখন থেকে মনের মধ্যে ক্ষোভ পোষণ করে এবং তানভিরের পিতা ফয়জুল ও তানজিনা বেগমের পিতা আফরোজ আলীর মধ্যে শুত্রুতে পরিনত হয়।
অনুসন্ধানে জানা যায়, বিএনপি শক্তিশালী হওয়ার গত দেড় বছর ধরে আফরোজ আলী কে হত্যার উদ্দেশ্যে বর্তমানে বিভিন্ন সময় বাড়িতে আসে খুঁজাখুজি করে না পেয়ে বাড়ীতে থাকা মহিলাদেরকে গালাগালি করে যায়। সর্বশেষ গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৮ টার দিকে স্থানীয় মানুষের কাছে জানতে পারে আফরোজ আলী বাসায় আসছেন। এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি নেতা ফয়জুলের নেতৃত্বে ৮/১০ জন লোক তার বাড়ীতে এসে অতর্কিত হামলা চালায়। হামলায় পালং, সকেস, আলমারীসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। আফরোজ আলীর পরিবার অভিযোগ করেন আলমারীর ডয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় আফরোজ আলির স্ত্রী মামলা করতে গেলে পুলিশ তা আমলে নেয়নি। তার স্ত্রী জানান, প্রতিপক্ষ শক্তিশালী থাকায় পুলিশ মামলা নিতে রাজি হয়নি। আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করার অপরাধে তাকে পলাতক (আত্নগোপনে) থাকতে হচ্ছে। তাছাড়া আমার সন্তানেরা আজ অসহায় বলে জানান আফরোজ আলীর স্ত্রী।
এ বিষয়ে জানতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী মো. মাহবুবুর রহমান এর মুবাইল ফোনে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।



