বিশ্বনাথে বিএনপির অর্ধশত নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান


সিলেট :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ‘জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। নেতাদের কথায় ও কাজে মিল থাকার কারণেই মানুষ দলে দলে জাতীয় পার্টিতে যোগদান করছেন। জাতীয় পার্টির সহযোগীতা ছাড়া কোন দলই সঠিক ভাবে দেশ পরিচালনা করতে পারেনি। আর তাই জাতীয় পার্টির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ’র বিরুদ্ধে ‘রাডার’ ক্রয়ে দূর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়ে ছিল। যা আদালতের রায়ে মিথ্যা প্রমাণিত হয়েছে। এর সাথে আবারও প্রমাণিত হল জাতীয় পার্টির নেতাকর্মীরা দূর্নীতি, সন্ত্রাস ও লুটপাঠের সাথে সম্পৃক্ত নয়।’
তিনি আরোও বলেন, ‘এলাকার উন্নয়নে দল-মতের উর্ধ্বে উঠে সবাই সরকারকে সহযোগীতা করতে হবে। জাতীয় পার্টির সার্বিক সহযোগীতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে চলছে।’
তিনি শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার মুন্সিরবাজারে অলকারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড জাতীয় পার্টি আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। যোগদান অনুষ্ঠানে ৫নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফজলু মিয়া’র নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে যোগদানকারী ফজলু মিয়া মেম্বার বলেন, এলাকার উন্নয়নের জন্য আবারও জাতীয় পার্টিতে ফিরে এসেছি। সকলের সহযোগীতা নিয়ে সঠিক ভাবে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে চাই। তাই নিজেদের স্বার্থেই তাই এহিয়া চৌধুরীর হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টিতে যোগদান করা উচিত।
জাতীয় পার্টি নেতা হাবিবুর রহমান’র সভাপতিত্বে ও ইমরান উদ্দিন শুকুর’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, এ কে এম দুলাল, আবদুল হান্নান, জাপা নেতা তাজ উদ্দিন বাবুল, মহি উদ্দিন চৌধুরী, খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রইসুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রদীপ দেব, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক রাজু আহমদ, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানি।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়নের ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক নাজিম চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলংকারী ইউপি মেম্বার রিয়াজ আলী, শায়েকুর রহমান, রামপাশা ইউপি মেম্বার নাসির উদ্দিন, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সালহ আহমদ তোতা, জাপা নেতা শরীফ আহমদ, হেলাল আহমদ, আনোয়ার আলী, চান্দ আলী, কদ্দুছ আলী, চেরাগ আলী, আছকর আলী, মহি উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক পাটির আহবায়ক আলা উদ্দিন প্রমুখ।



