সিলেট জেলাস্বাস্থ্য

বিয়ানীবাজারে ২১ জন রিপোর্ট নেগেটি,  অপেক্ষায় ১১

 বিয়ানীবাজার থেকে :: সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে এখন পর্যন্ত ৩২ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করা হয়েছে। যার মধ্যে ২১ জনের রিপোর্ট হাতে পেয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বাকিদের রিপোর্ট এখনও প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বশীলরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা জানান বৃহস্পতিবার বিয়ানীবাজার থেকে আরও ৬ জন সন্দেহভাজন রোগীর করোনা স্যাম্পল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন। সংগৃহিত এসব নমুনার মধ্যে একজন মৃত ব্যক্তিরও স্যাম্পল রয়েছে বলে জানানো হয়।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, এখনও পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা থেকে সর্বমোট ৩২টি নমুনা পাঠানো হলেও ২১টির রিপোর্ট পাওয়া গেছে। সবগুলোই নেগেটিভ এসেছে। তবে অন্যগুলোর রিপোর্ট এখনো আসেনি

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button