সিলেট জেলা

বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা’র মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর শোক

শোকবার্তা

সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজুর রহমান বাদশা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আজ এক শোকবার্তায় বলেন, মফিজুর রহমান বাদশা আওয়ামী লীগের একজন দক্ষ সংঠক ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন। দেশের স্বাধীনতা যুদ্ধে অকুতোভয় বীর সৈনিক হিসেবে তিনি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ একজন প্রকৃত ত্যাগী ও বিশ্বস্ত নেতাকে হারালো। মফিজুর রহমানের সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতা উল্লেখ করে মন্ত্রী বলেন, তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের কারণে তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজন সহ সকলের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button