আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত

বুরকিনা ফাসোতে হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত

অনলাইন ডেস্ক::বুরকিনা ফাসোর উত্তর-পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় কমপক্ষে ১২ বেসামরিক নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার মালি সীমান্তের কাছে এ হামলা চালানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা এএফপি’কে বলেন, মোটরসাইকেলে করে আসা বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে কোসি প্রদেশের সানাকাদুগু গ্রামে হামলা চালায়।

এ হামলায় ১২ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রায় পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা শুক্রবার থেকে ওই এলাকা ছেড়ে যাওয়া শুরু করে’।

তিনি জানান, হামলাকারীরা সবকিছু লুট করতে গ্রামটিতে আগুন ধরিয়ে দেওয়ায় গ্রামবাসীরা তাদের সম্পদের কোনকিছু নিতে পারেনি।

এছাড়াও রোববার সকালে পার্শ্ববর্তী শহর ইয়ারানে সশস্ত্র গ্রুপ আরেকটি হামলা চালিয়েছে বলে জানা যায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বুরকিনা ফাসোতে জিহাদিরা বেশ কয়েক দফা হামলা চালিয়েছে।

এ সপ্তাহে বিভিন্ন হামলায় প্রায় ৪০ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে বেসামরিক ও সামরিক লোকজনও রয়েছে।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button