অপরাধঅর্থনীতিআইনআন্তর্জাতিকসারাদেশ

বেনাপোলে ভারতে পাচারের সময় ৩২ পিস সোনার বার সহ যুবক আটক

আজিজুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।।যশোরের বেনাপোল সীমান্তে ৩২ পিস সোনার বারসহ মিঠু দফাদার(৩০)নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্লবার (২৭মার্চ) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।আটককৃত মিঠু পশ্চিমবঙ্গের বাগদা থানার মোস্তফাপুর গ্রামের মৃত হযরত দফাদারের ছেলে।
শিকারপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আতিকুর রহমান জানান,সকালে চেকপোস্ট এলাকায় এক ব্যক্তির চলাচল সন্দেহ জনক হলে আমরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসি। পরে তার শরীর তল্লাশি করলে কোমরে গামছায় মোড়ানো অবস্থায় ৩২ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৩’কেজি ৪’শ গ্রাম।
৪৯’বিজিবির সুবেদার শফি ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মিঠুর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।সে আন্তর্জাতিক সোনা পাচারের সক্রিয় সদস্যবলে জানিয়েছে বিজিবি সুত্র।

Related Articles

Leave a Reply

Back to top button