অপরাধ

বেনাপোল সীমা‌ন্তে ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড

আবু বকর ছিদ্দিক রনি বেনাপোল প্র‌তি‌নি‌ধি: ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থে‌কে বাংলাদেশি ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। সোমবার দুপু‌রে বেনাপোল চেকপোস্ট থেকে এই টাকা জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোম্যান্সল্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ জব্দ করা হয়। পরে ওই ব্যাগ থেকে ৪৫ হাজার টাকা জব্দ করা হয়। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার হারাধন জানান, পাচারকারীরা বিজিবির অভিযানের খবর পেয়ে আগে থেকে পালিয়ে যান। জব্দ করা টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলেও জানান তিনি

Related Articles

Leave a Reply

Back to top button