অপরাধ
ব্যবসায়ী তোবারক হত্যায় ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রবিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানানো হয়।
এতে বলা হয়, শান্তিনিকেতনে ব্যবসায়ী শাহ্ মো. তোবারক হোসেন হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও আলামত উদ্ধার করা হয়েছে
বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে খুদে বার্তায় উল্লেখ করা হয়।
গত বুধবার ভোরে চার-পাঁচজন দুর্বৃত্ত শান্তিনিকেতনে তোবারকের চতুর্থ তলার ফ্ল্যাটে ঢুকে তার মাথা, কপাল, চোয়াল ও হাতে কোপ দেয়। পরে হাসপাতালে তিনি মারা যান।
তোবারকের স্ত্রী পারভীন ইসমত আরা জানান, তোবারক হোসেন মহাখালী মামা প্লাজা নামের একটি ছয়তলা মার্কেটের মালিক ছিলেন। ওই মার্কেট থেকে প্রত্যেক মাসে পাঁচ লাখ টাকা আয় হতো। ওই টাকা তিনি ব্যাংকে না রেখে বাসায় রাখতেন



