অপরাধসারাদেশ

ব্রিফকেসে মিললো নারীর লাশ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে::

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসবন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকায় একটি কালভার্টের নিচে লাশটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, গৌরীপুর উপজেলা গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ব্রিফকেস উদ্ধার করে তার ভিতর একজন নারীর লাশ দেখতে পায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রিফকেসের ভিতরে পাঁচটি ইট পাওয়া যায়।

নিহতের পরিচয় ও হত্যার রহস্য উৎঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডি কাজ শুরু করেছে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button