অপরাধআইনজাতীয়সারাদেশ

বয়স্ক ব্যক্তিদের কান ধরানো এসিল্যান্ড প্রত্যাহার

জনতারডাক অনলাইনঃভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিন বয়স্ক ব্যক্তিকে কান ধরিয়ে মোবাইল ফোনে ছবি ধারণ করে ‘বেআইনি ও অকর্মকর্তাসুলভ আচরণ’ করায় যশোরের মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার যশোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আরিফ গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই কর্মকর্তাকে মনিরামপুর থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।’

নভেল করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি চলছে। এই সময়ে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেয়া হচ্ছে। বিষয়টি তদারকি করতে প্রশাসনের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনীও। এরই মধ্যে বিভিন্ন স্থানে নাগরিকদের লাঠিপেটা, কান ধরানোসহ বিভিন্ন অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।

এরই মধ্যে গতকাল শুক্রবার যশোরের বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান। এ সময় মাস্ক না পরায় দুই বয়স্ক ব্যক্তিকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন তিনি। এসময় তিনি নিজে ওই দুই ব্যক্তির কান ধরা ছবিও মোবাইল ফোনে ধারণ করেন।

এই ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো।

প্রধান সম্পাদক

জনতার ডাক ২৪ ডট কম এর প্রধান সম্পাদক।

Related Articles

Leave a Reply

Back to top button