আন্তর্জাতিকপ্রবাসসারাদেশসিলেট বিভাগ

ভারতীয় হাইকমিশনার সাথে সিলেট উইমেন্স চেম্বারের মতবিনিময়

 

 

3স্টাফ রিপোর্টার: ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধনের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের নেত্রীবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় অনুষ্টিত হয়। সিলেট উইমেন্স চেম্বারের প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যসহ সর্বক্ষেত্রে এগিয়ে গেছে। এদেশের নারীরাও এখন আর পিছিয়ে নেই। নারীদের সংগঠন সিলেট উইমেন্স চেম্বারের মাধ্যমে নারীরা নিজেদের পাশাপাশি দেশসহ গোটা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশেষভাবে অবদান রাখছেন। স্বল্পসময়ে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে উইমেন্স চেম্বারসহ ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং সিলেট একটি ভিসা অফিস করারও চিন্তাধারা রয়েছে। সিলেটে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্ঠির লক্ষে তিনি সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনারের ফাস্ট সেক্রেটারী জিসনু প্রসন্ন মূখার্জি, ওসমানী বিমানবন্দরের ম্যানেজার মো. হাফিজ আহমদ, উইমেন্স চেম্বারের পরিচালক বিউটি বর্মন, আসমা ইল হাসনা খান, নাজমীন আরা চৌধুরী, রুবা খানম, লুবনা ইয়াসমিন, সদস্য সচিব জাহেদুল ইসলাম লস্কর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button