সারাদেশ

ভারত সীমান্তে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী চেংটিমারী গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
দুই ভাই হলেন, চেংটিমারি গ্রামের আনোয়ার (২৫) ও আল-আমিন (১৭)। তারা একই গ্রামের পূর্ব পাড়ার আব্দুল লতিফ মিয়ার ছেলে।
ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মাসুদ জানান, সকালে আনোয়ার ও আল-আমিন বাড়ির পাশে ভারতীয় সীমান্তবর্তী ঝাওলার বিলে মাছ ধরতে যায়। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ওই দুই ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তাদের শরীরের অধিকাংশ অংশ বজ্রপাতে পুড়ে গেছে। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button