রাজনীতিসিলেট বিভাগ
মঙ্গলবার বড়লেখায় আসছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের হাকালুকি হাওরের বড়লেখা ও জুড়ীতে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা গেছে, মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি হেলিকপ্টারযোগে বড়লেখা উপজেলার সুজানগর হ্যালিপ্যাডে এসে নামবেন। এরপর মন্ত্রী জুড়ী উপজেলার নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয় ও হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও মতবিনিময় করবেন। ত্রাণ বিতরণ ও মতবিনিময় সভা শেষে মন্ত্রী হাকালুকি পাড়ের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ আল মামুন ওবায়দুল কাদেরের সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।



