মন্ত্রী ইমরান আহমদ এর সৌজন্যে জৈন্তাপুর পুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ


জৈন্তাপুর প্রতিনিধি ঃপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এর উদ্যোগে জৈন্তাপুর উপজেলায় অসহায় দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ছয়টি ইউনিয়নের প্রায় সাড়ে সাতশ হতদরিদ্রের মধ্যে এই ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ,কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, সহ প্রচার সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সায়েম আহমদ, হানিফ আহমদ, সোহেল রানা, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মারুফ, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিন আহমদ।



